শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, যানচলাচল স্বাভাবিক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ১১:৩৪ অপরাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন
নোয়াখালীতে হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, যানচলাচল স্বাভাবিক

রোববার (১৯ নভেম্বর) বেলা ১১টায় জেলা শহর মাইজদীতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নেয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে শহরের আবদুল মালেক উকিল প্রধান সড়কে হরতালের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শান্তি সমাবেশে যোগ দেয় তারা।

এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল, পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু।

এসময় স্বাধীনতা চিকিৎসক পরিষদ নোয়াখালী জেলা শাখার আহবায়ক ডা. শাহাদাৎ হোসেন রোমেল ও সদস্য সচিব ডা. আবদুস সাত্তার ফরায়েজী, জেলা আওয়ামী লীগ নেতা ফুয়াদ হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দিকী রাজু’সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়।

হরতাল-অবরোধের নামে দেশের উৎসবমূখর নির্বাচন বানচালের চেষ্টা এবং দেশে বিশৃঙ্খলা তৈরী করলে বিএনপি-জামায়াত জোটকে কঠোরমূল্য দিতে হবে বলে শান্তি সমাবেশ থেকে হুশিয়ারী দেন নেতারা।