বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

লোহিত সাগরে ৫২ নাবিকসহ ইসরায়েলি জাহাজ আটক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, ৮:৩২ অপরাহ্ন আপডেট: ১৯ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন
লোহিত সাগরে ৫২ নাবিকসহ ইসরায়েলি জাহাজ আটক

জাহাজটির নাবিকদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ইয়েমেনের যথাযথ কর্তৃপক্ষ এসব নাবিকের জাতীয়তা পরীক্ষা করে দেখছে।

এদিকে,গ্যালাক্সি লিডার’ নামে আটক জাহাজটি ইসরায়েলি মালিকানাধীন বলে ইহুদিবাদী গণমাধ্যম স্বীকার করেছে। তবে তারা দাবি করেছে, জাহাজটিতে ইসরায়েলের কোনো নাবিক ছিল না, যদিও ইয়েমেন এখন পর্যন্ত এই দাবির সত্যতা নিশ্চিত করেনি।

এর আগে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেছিলেন, লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরায়েলি মালিকানাধীন বা ইসরায়েলি কোনো কোম্পানির ব্যবহৃত অথবা ইসরায়েলি পতাকাবাহী যেকোনো জাহাজে হামলা চালানো হবে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে তারা এ কাজ করবেন বলে সারিয়ি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলো থেকে নিজেদের নাবিকদের প্রত্যাহার করে নেয়ার জন্য বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানান। তবে জেনারেল সারিয়ি হামলা চালানোর হুমকি দিলেও রবিবার তারা ইসরায়েলি জাহাজটিতে হামলা না চালিয়ে ইয়েমেন উপকূলে নিয়ে আটক করা হয়।