বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আব্বাসের বাসায় ককটেল নিক্ষেপ

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩, ৫:০৫ অপরাহ্ন আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
আব্বাসের বাসায় ককটেল নিক্ষেপ

যদিও মির্জা আব্বাস বেশকিছুদিন ধরে কারাগারে রয়েছেন। মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি বলেন, মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে একটি মোটরসাইকেলে করে দুজন আরোহী এসে মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসা লক্ষ্য করে পর পর দুইটি ককটেল নিক্ষেপ করে।

একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং অপরটি সম্পূর্ণ অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। এসময় পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

দিদার জানান, ককটেল বিস্ফোরণে মূহুর্তের মধ্যে বাসায় অবস্থান করা মির্জা আব্বাসের নিরাপত্তা কর্মীরা দৌড়ে গেলে মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যায়। এসময় নিরাপত্তাকর্মীরা বাসার গেটের সামনে গিয়ে ইউনিফর্ম পরা ৬/৮জন পুলিশকে বহন করা ৩/৪টি মোটর সাইকেল অবস্থান করতে দেখেন।

মোটরসাইকেল আরোহী এবং ককটেল নিক্ষেপের ঘটনাটি পুলিশের কাছে জানতে চাইলে এ বিষয়ে পুলিশ কোনো সদুত্তর না দিয়ে ককটেল নিক্ষেপকারী আরোহীসহ মোটরসাইকেলটিকে পাগারা দিয়ে নিয়ে যায় বলে মির্জা আব্বাসের নিরাপত্তা কর্মীরা জানান।