বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম জমা দিচ্ছেন নেতারা

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩, ৯:২৩ অপরাহ্ন আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন
শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম জমা দিচ্ছেন নেতারা

শেখ হাসিনার পক্ষে দলীয় মনোনয়ন ফরম জমা দিতে তার নির্বাচনি এলাকার মনোনীত প্রতিনিধি শহিদুল্লাহ খন্দকার, শেখ কবীর, আকরাম কাজী, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের পার্টি অফিসে যাচ্ছেন।

সোমবার দলীয় মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনে ৭৩৩টি ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এর মধ্যে সরাসরি ৭০৯টি এবং অনলাইনে ২৪টি ফরম বিক্রি হয়েছে। তৃতীয় দিনে দলীয় ফান্ডে জমা পড়েছে ৩ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা। তিন দিনে ৩ হাজার ১৯ জন মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। এতে দলের ফান্ডে জমা পড়েছে ১৫ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা। আর ৩০০ আসনের বিপরীতে প্রতি আসনে ইতোমধ্যে গড়ে ১০ জনেরও বেশি মনোনয়নপ্রত্যাশী ফরম কিনেছেন।

শনিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।