যাত্রাবাড়ীর মোড়ে বাসে আগুন

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আজ রাত ৮টা ৪০ মিনিটে যাত্রাবাড়ীতে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। প্রাথমিকভাবে বাসের নাম জানা যায়নি।
এর আগে সকালে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানন, গত ২৮ অক্টোবর হতে ২০ নভেম্বর (সোমবার) পর্যন্ত ২৪ দিনে উচ্ছৃঙ্খল জনতার দেয়া আগুনে ১৮৫টি যানবাহন ও ১৫টি স্থাপনা পোড়ানোর ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি গাজীপুরে, উপজেলা হিসেবে বগুড়া সদরে আগুনের ঘটনা ঘটেছে। এসময় ঘটনায় ফায়ার সার্ভিসের ৩৪১টি ইউনিট ও ১৮৮৮ জন জনবলকে কাজ করতে হয়েছে।

