বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শিফা হাসপাতালের পরিচালককে গ্রেফতার করেছে ইসরায়েল

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৩, ৮:৪০ অপরাহ্ন আপডেট: ২২ মে ২০২৬, ৮:৫০ অপরাহ্ন
শিফা হাসপাতালের পরিচালককে গ্রেফতার করেছে ইসরায়েল
উপত্যকার সবচেয়ে বড় এ হাসপাতালের পরিচালককে জিজ্ঞাসাবাদের নাম করে গ্রেফতার করেছে ইসরাইল। খবর আল-জাজিরার।

ইসরাইলের দাবি, আল-শিফা হাসপাতালের নিচে হামাসের কমান্ড ও কন্ট্রোল সেন্টার রয়েছে।বৃহস্পতিবার আল-শিফা হাসপাতালের পরিচালককে গ্রেফতারের পর এক বিবৃতিতে হাসপাতালের নিচে হামাসের কথিত কন্ট্রোল সেন্টার আছে বলে দাবি করে ইসরায়েল।

বিবৃতিতে আরো বলা হয়, হামাসের ওই আস্তানার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য চিকিৎসক ও নার্সসহ আল-শিফা হাসপাতালের পরিচালক মো. আবু সালমিয়াকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, হামাস আগে থেকেই বলে আসছে, আল-শিফা হাসপাতালসহ কোনো হাসপাতালেই তাদের কোনো কার্যালয় নেই।এভাবে হাসপাতালে নির্বিচারে বোমাবর্ষণ করে ইসরায়েল যুদ্ধাপরাধ করছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল-শিফা হাসপাতালের পরিচালক বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীদের সঙ্গে বিভিন্ন দেশ থেকে পাঠানো ওষুধ আনতে গেলে ইসরায়েলি বাহিনী তাকে গ্রেফতার করে নিয়ে যায়।