বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও দেখা করলেন তামিম

নিউজ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৩, ৮:৪৩ অপরাহ্ন আপডেট: ১৯ মে ২০২৬, ১:০৮ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও দেখা করলেন তামিম

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) অভিজ্ঞ এই ওপেনার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি ছবি পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেছেন। ঠিক কি কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তামিম সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

ফেসবুক পোস্টে তামিম লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের।

গত ৬ জুলাই হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। এরপর তার ক্রিকেটে ফেরাটা ছিল বেশ নাটকীয়। বেশ কয়েকবার চেষ্টা করেও তামিমের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয় বিসিবি। যে কারণে মাশরাফি বিন মুর্তজার মাধ্যমে তামিমকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও তামিম-মাশরাফির উপস্থিতিতে প্রধানম্নত্রীর সঙ্গে দেখা করেন তামিম। তারপরই আবারো ক্রিকেটে ফিরবেন বলে জানান এই ওপেনার।

দুই মাস বিশ্রামে থেকে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠেও ফিরেছেন তামিম। যদিও এরপর বিশ্বকাপে খেলেননি। ভারতের মাটিতে বড় মঞ্চে তার অনুপস্থিতি ভালোভাবেই টের পেয়েছে দল।