শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মিরসরাইয়ে লরিচাপায় ৩ শ্রমিক নিহত

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ৬:৩০ অপরাহ্ন আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন
মিরসরাইয়ে লরিচাপায় ৩ শ্রমিক নিহত

দুর্ঘটনায় নিহতরা হলেন- পাবনা জেলার সুজানগর থানার সৌখেতু পাড়ার আবুল কালামের ছেলে মো. আলমগীর হোসেন (৪৫), একই থানার রায়পুর এলাকার মালেক বেপারির ছেলে মো. শফিকুল ইসলাম (৪২) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার আন্দিদিল এলাকার হুমায়ন কবিরের ছেলে মাসুদ মিয়া ( ৩৫)। নিহত সবাই কুর্নফুলী গ্যাস লাইনের কাজ করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে রাস্তার পাশ দিয়ে হেঁটে কাজে যাওয়ার সময় চট্টগ্রামমুখী একটি বেপরোয়া গতির লরি চাপা দিলে ঘটনাস্থলে দুইজন প্রাণ হারান।

গুরুত্বর আহত অবস্থায় আরেকজনকে মিরসরাই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু যায়। দুর্ঘটনায় আরো এক শ্রমিককে গুরুত্বর আহত অবস্থায় চমেকে প্রেরণ করা হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার বলেন, শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে ওয়ার্লেস এলাকায় চট্টগ্রামমুখী দ্রতগামীর লরির চাপায় তিনজন নিহত হয়েছে। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। লরিটি আটক করে থানায় নিয়ে আসা হলেও চালক পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।