বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

২৪ জিম্মির বিনিময়ে মুক্তি পেল ৩৯ ফিলিস্তিনি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ৬:৪১ অপরাহ্ন আপডেট: ২২ মে ২০২৬, ১:২০ অপরাহ্ন
২৪ জিম্মির বিনিময়ে মুক্তি পেল ৩৯ ফিলিস্তিনি

ইসরায়েলের বন্দিদশা থেকে ফিলিস্তিনিদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি। তিনি বলেন, চুক্তি অনুযায়ী, ইসরায়েল ৩৯ জনকে মুক্তি দিয়েছে। জানা গেছে, মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিরা ওফার কারাগারে বন্দি ছিলেন। এসব ফিলিস্তিনিকে কারাগার থেকে বের করার আগে সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা তৈরি করে ইসরায়েলি পুলিশ।

চুক্তির শর্ত অনুযায়ী, শুক্রবার (২৪ নভেম্বর) হামাস ও ইসরায়েলের মধ্যে চারদিনের যুদ্ধবিরতি শুরু হয়। যুদ্ধে সাময়িক বিরতির সময় মোট ৫০ জন ইসরায়েলি জিম্মি এবং ১৫০ ফিলিস্তিনি বন্দিকে চারদিনের মধ্যে মুক্তি দেয়ার কথা। শুক্রবার হামাস মুক্তিপ্রাপ্ত জিম্মিদের ইসরায়েলে ফিরিয়ে নেয়ার আগে চিকিৎসা মূল্যায়নের জন্য মিশরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ইসরায়েলিদের মধ্যে দুই, চার, ছয় এবং নয় বছর বয়সী চারজন শিশু রয়েছে। পাশাপাশি একজন ৮৫ বছর বয়সী নারী রয়েছেন।

এদিকে, যুদ্ধবিরতির প্রথম দিন ১৩ জন জিম্মিকে মুক্তি দেয়ার কথা থাকলেও তার প্রায় দ্বিগুণ সংখ্যক জিম্মিকে শুক্রবার মুক্তি দিয়েছে হামাস। মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে ইসরায়েলি নারী ও শিশু, এবং থাই কর্মীরা রয়েছেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই ২৪ জনের মধ্যে ১৩ জন ইসরায়েল, ১০ জন থাইল্যান্ড এবং ১ জন ফিলিপাইনের নাগরিক।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, সব জিম্মির মুক্তি, হামাসের নির্মূল নিশ্চিত করাসহ ইসরায়েলের সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না। নেতানিয়াহুর এমন হুঁশিয়ারির পর একটি স্থায়ী যুদ্ধবিরতির দিকে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, গাজার ফিলিস্তিনিরা ভয়াবহ মানবিক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। এ মুহূর্তে যুদ্ধবিরতির বিষয়টি চালিয়ে যাওয়া উচিত।

তিনি বলেন, আমরা এখন আমাদের প্রথম জিম্মিদের ফিরিয়ে আনার কাজ সম্পন্ন করেছি। শিশু, তাদের মা এবং অন্যান্য নারী। তাদের প্রত্যেকেই একটি সমগ্র বিশ্ব”। তবে আমি আপনাকে জোর দিচ্ছি – পরিবারগুলি এবং আপনার কাছে – ইস্রায়েলের নাগরিক: আমরা আমাদের সমস্ত জিম্মিদের ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।