শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

গাজীপুরে পিকআপভ্যান উল্টে পুলিশ সদস্যের মৃত্যু

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ৬:৫৫ অপরাহ্ন আপডেট: ২ মে ২০২৬, ৪:৫৭ পূর্বাহ্ন
গাজীপুরে পিকআপভ্যান উল্টে পুলিশ সদস্যের মৃত্যু

শনিবার (২৫ নভেম্বর) ভোর রাত ৪টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউটার্ন নেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য হলেন কনস্টেবল বিতান বড়ুয়া। আহত দুইজন হলেন, এসআই মোছাব্বির ও কনস্টেবল মো. আক্কাস উদ্দিন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম জানান, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত্রীকালীন টহল ডিউটিতে রাজেন্দ্রপুর এলাকায় ছিলেন এসআই মোছাব্বির, কনস্টেবল বিতান বড়ুয়া ও মো. আক্কাস উদ্দিন।

রাত ৪টার দিকে সালনা থেকে ময়মনসিংহগামী মহাসড়কে টহল দিয়ে রাজন্দ্রেপুর চৌরাস্তা এলাকায় ইউটার্ন নেয়ার সময় অজ্ঞাতনামা একটি লরি ডিউটিতে থাকা পুলিশ বহনকারী পিকআপ ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা পুলিশের এসআই মোছাব্বির, কনস্টেবল বিতান বড়ুয়া ও মো. আক্কাস উদ্দিন আহত হন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিতান বড়ুয়াকে মৃত ঘোষণা করেন।

ঘাতক লরি ও চালককে আটক করা যায়নি। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।