নোয়াখালী-১ আসনে জাতীয় পার্টির মনোনয়ন কিনলেন আওয়ামী লীগ নেতা

শনিবার (২৫ নভেম্বর) সকাল থেকে জাতীয় পার্টি থেকে সংগ্রহ করা মোজাহেদ হোসেনের মনোনয়ন ফরমটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাসছে। এতে জেলা জুড়ে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। এরআগে শুক্রবার বিকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মোজাহেদ হোসেন।
তবে আওয়ামী লীগের লোক হয়ে জাতীয় পার্টির মনোনয়ন সংগ্রহের বিষয়ে এই মুহূর্তে কোন মন্তব্য করতে রাজি না হলেও মোজাহেদ হোসেন ওরপে কিং মোজ্জামেল বলেন একটা কিছু তো আছেই, এবিষয়ে দু'দিন পরে কথা বলবো।
সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের বলেন, মোজাহেদ হোসেন ওরপে কিং মোজ্জামেল তো জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ এ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। তিনি কি কারণে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন তা নিশ্চিত নন এই নেতা।
নোয়াখালী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মিঠু বলেন, চাটখিল-সোনাইমুড়ী উপজেলায় আমাদের জাতীয় পার্টিতে মোজাহেদ হোসেন ওরপে কিং মোজ্জামেল নামের কোন ব্যক্তি আছেন বলে আমার মনে হয়না।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই লিখেছেন, জাতীয় পার্টিকে আওয়ামী লীগের 'বি' করা হয়েছে। এটা তার নমুনা।

