পাকিস্তানে শপিংমলে আগুনে নিহত ১১

করাচির রশিদ মিনহাজ রোডে ৬তলা বিশিষ্ট আরজে মলে শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। কেনাকাটার জন্য ওই শপিংমলটি নগরীতে সবচেয়ে জনপ্রিয়। খবর দ্যা ডন ও গার্ডিয়ানের।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এ এক পোস্টে করাচির মেয়র বারিস্তার মুর্তাজা ওহাব বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং তল্লাশি অভিযান চলছে।
কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ভবনটি থেকে উদ্ধারকর্মীরা ৪০ জনকে উদ্ধার করেছেন।

