বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

স্বতন্ত্র মনোনয়ন কিনলেন মুরাদ

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ১:৩৪ পূর্বাহ্ন আপডেট: ২৯ মে ২০২৬, ৭:২৩ পূর্বাহ্ন
স্বতন্ত্র মনোনয়ন কিনলেন মুরাদ

রবিবার (২৬ নভেম্বর) দুপুরে সরিষাবাড়ী উপজেলা নির্বাচন অফিস কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন যুবলীগ নেতা মোখলেছুর রহমান।

মুরাদ হাসানের মনোনয়ন ফরম কেনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন। তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪১ জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে রবিবার দুপুরে স্বতন্ত্র প্রাথীর প্রথম একটি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

স্থানীয় নেতারা জানান, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে নির্বাচিত হন মুরাদ হাসান। এরপর তিনি দলের নেতাকর্মীদের তোয়াক্কা না করে একক বলয় তৈরি করেন। তাঁর একক আধিপত্য বিস্তারে দলীয় নেতাকর্মী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি।

এছাড়া ক্ষমতার অপব্যবহারসহ অনৈতিক কর্মের জন্য প্রতিমন্ত্রীসহ উপজেলা ও জেলা আওয়ামী লীগ থেকে তাঁকে অব্যাহতি দেয়া হয়। আগামী জাতীয় নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পাবেন না এমন গুঞ্জনে জামালপুর-৪ আসনে স্বতন্ত্র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এ বিষয়ে যুবলীগ নেতা মোখলেছুর রহমান জানান, সংসদ সদস্য মুরাদ হাসানের পক্ষে স্বতন্ত্র প্রাথী হয়ে মনোনয়ন ফরম কেনা হয়েছে।

এ বিষয়ে সংসদ সদস্য মুরাদ হাসান বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করা হয়েছে। আমাকে জানিয়েই মনোনয়ন সংগ্রহ করেছে।’
উল্লেখ্য, মুরাদ হাসান জামালপুর-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন।