বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আরো ১৭ জিম্মিকে মুক্তি দিল হামাস

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ৩:২৯ অপরাহ্ন আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ৩:৩২ পূর্বাহ্ন
আরো ১৭ জিম্মিকে মুক্তি দিল হামাস

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল রবিবার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, জিম্মিদের রেডক্রসের হাতে তুলে দেয়া হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।

তবে মিসরের সংবাদমাধ্যম আল কাহেরা টিভি জানিয়েছে, হামাসের কাছ থেকে ১৩ ইসরায়েলি এবং পাঁচ বিদেশি জিম্মিকে বুঝে নেয়ার কাজ শুরু করেছে রেডক্রস। মিসরের নিরাপত্তা কর্মকর্তারা গাজা থেকে আসা এসব জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরু করছেন বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

অপরদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হামাস নিশ্চিত করেছে তারা ১৩ ইসরায়েলি, তিন থাই এবং এক রাশিয়ানকে রেডক্রসের হাতে তুলে দিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, রবিবার হামাস যে ১৭ জনকে মুক্তি দিয়েছে তাদের মধ্যে ৪ বছরের একটি শিশু রয়েছে। তার নাম আবিগালি ইদান। শিশুটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বৈত নাগরিক। এই শিশুর মুক্তির মাধ্যমে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর প্রথমবার কোনো মার্কিন নাগরিক হামাসের কাছ থেকে মুক্তি পেয়েছে।

প্রসঙ্গত, কাতারের মধ্যস্থতায় ইসরাইল-হামাস চার দিনের যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, হামাস ৫০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। অপরদিকে ইসরায়েল তাদের কারাগার থেকে ১৫০ ফিলিস্তিনিকে ছেড়ে দেবে।