বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ফের অস্ট্রেলিয়াকে হারিয়ে এগিয়ে ভারত

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ৩:৩৭ অপরাহ্ন আপডেট: ১৮ মার্চ ২০২৬, ৩:৩৫ পূর্বাহ্ন
ফের অস্ট্রেলিয়াকে হারিয়ে এগিয়ে ভারত

থিরুবন্তপুরমে টসে হেরে ব্যাট করতে নেমে টপ অর্ডারের তিন ব্যাটারের হাফ সেঞ্চুরির উপর ভর করে ৬ উইকেটে ২৩৫ রানের সংগ্রহ তোলে ভারত । জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯১ রানেই থামে অজিদের ইনিংস। ফলে ৪৪ রানের ব্যবধানে ম্যাচ জিতে নেয় ভারত।

২৩৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩য় ওভারে দলীয় ৩৫ রানের মাথায় ব্যক্তিগত ১৯ রানে রবি বিষ্নইয়ের বলে বোল্ড হন ওপেনার ম্যাথু শর্ট । দলীয় ৩৯ রানে মাত্র ২ রান করেই সাজঘরে ফিরেন গত ম্যাচে সেঞ্চুরি পাওয়া জস ইংলিস।ষষ্ঠ ওভারে ৮ বলে ১২ রান করে করে আউট হন ম্যাক্সওয়েল। পাওয়ার প্লে তে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় তিন উইকেটে ৫৩ রান। দলীয় ৫৮ রানে প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট হন স্মিথ। তার ব্যাট থেকে আসে ১৯ রান। এরপর টিম ডেভিডকে সাথে নিয়ে ৮১ রানের জুটি করেন মার্কাস স্টয়নিস। ব্যক্তিগত ৪৫ রদ রানে আউট হোন স্টয়নিস। ৩৭ রান করে আউট হন ডেভিড। শেষ পর্যন্ত ম্যাথু ওয়েডের ৪২ রানের উপর ভর করেই ১৯১ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।

এর আগে পাঁচ ম্যাচ সিরিজের ২য় টি-টোয়েন্টিতে আজ রবিরার টসে হেরে ব্যাট থেকে করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২৩৫ রানের সংগ্রহ গড়ে তোলে ভারত। টপ অর্ডারের তিন ব্যাটারের ফিফটিতে এই সংগ্রহ গড়ে পায় তার। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন রুতুরাজ গাইকোয়াদ। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার দেয়া ২০৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অধিনায়ক সুর্যকুমারের ৮০ রানের উপর ভর করে শেষ ওভারের নাটকীয়তায় ২ উইকেটে ম্যাচ জিতে ভারত।

আজ থিরুবত্নপুরনে টসে হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার জশপাল এবং গায়কোয়াদ। ৬ষ্ঠ ওভারে দলীয় ৭৭ রানে নাথান এলিসের বলে আউট হন জশপাল। তার ব্যাট থেকে আসে ৫৩ রান। পাওয়ার প্লেতে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৭৭ রান ১ উইকেটের বিনিময়ে। দ্বিতীয় উইকেটে ইশানক কিশানকে সঙ্গে নিয়ে ৮৭ রানের জুটি গড়েন আরেক ওপেনার গায়কোয়াদ। ৩২ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন কিশান।

গত ম্যাচের জয়ের নায়ক অধিনায়ক সুর্যকুমার ১৯ রান করেই আউট হন। দলীয় ২২১ রানে এলিসের বলে ৫৮ রান করে আউট হন গায়কোয়াদ। সেখান থেকে ঝড়ো এক ইনিংস খেলে দলকে ২৩৫ রানের বিশাল টার্গেট এনে দেন রিঙ্কু সিং। ৯ বলে ৪টি চার এবং দুটি ছয়ে তার ব্যাট থেকে আসে ৩২ রান। তিলক বার্মা করেন ২ বলে ৭ রান। অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস ৩টি ও মার্কাস স্টয়নিস নেন এক উইকেট।