টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংরাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।এই ম্যাচে নতুন এক ক্রিকেটারের অভিষেকও দেখছে বাংলাদেশ।
সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে এই টেস্টে জায়গা পাচ্ছেন শাহাদাৎ হোসেন দিপু। দলে ওপেনার হিসেবে আছেন মাহমুদুল হাসান জয় এবং জাকির হোসেন। আর লিটন দাসের স্থলে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন নুরুল হাসান সোহান।
এই টেস্টে বাংলাদেশ একাদশ সাজিয়েছে একজন পেসার নিয়ে। শরীফুল ইসলামের পাশাপাশি বোলিং বিভাগ সামাল দিবেন তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ এবং নাঈম হাসান।

