ম্যাক্সওয়েল শো’তে অসম্ভবকে সম্ভব করল অজিরা

তার ১০৪ রানের উপর ভর করেই পাঁচ ম্যাচ সিরিজে ২-১ এ সমতায় এলো অজিরা। এই রান করতে তার ব্যাট থেকে আসে আটটি চার এবং আটটি ছক্কা। শেষ ৬ বলে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল ২১ রান। ম্যাক্সওয়েল উইকেটে থাকায় তখনও আশা ছাড়েননি অজি সমর্থকরা।
সেই আস্থার প্রতিদান দিয়েছেন এই অজি ক্রিকেটার। গুয়াহাটিতে ম্যাক্সওয়েল শোতে ভারতের ২২২ রানের পাহাড় টপকিয়েছে অস্ট্রেলিয়া। ৫ উইকেটের এ জয়ে সিরিজে টিকে রইলো অজিরা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করে ভারত। যেখানে ৫৭ বলে অপরাজিত ১২৩ রান করেছেন গায়কোয়াড।
২২৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে উড়ন্ত শুরু পায় অস্ট্রেলিয়া। ১৬ রান করে অ্যারন হারডি ফিরলে ভাঙে ৪৭ রানের উদ্বোধনী জুটি। তিনে নেমে সুবিধা করতে পারেননি জশ ইংলিশ। তবে গ্লেন ম্যাক্সওয়েল উইকেটে আসলে পালটে যায় ম্য্যাচের চিত্র।শুরুতে ট্রাভিস হেডকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন।
তবে ৩৫ রান করে ফিরেছেন হেড। এরপর মিডল অর্ডারে স্টইনিস ২১ বলে ১৭ রানের ধীরগতির ইনিংস খেলে চাপ বাড়িয়েছেন। সেই চাপ সামলে দলকে জয়ের পথে আনেন ম্যাক্সওয়েল। শেষ পর্যন্ত ৪৭ বলে করেছেন সেঞ্চুরি। অপরাজিত ১০৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি।

