শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদেরের মনোনয়নপত্র জমা

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ১১:৫৪ অপরাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ৬:২৫ অপরাহ্ন
নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদেরের মনোনয়নপত্র জমা

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা  দেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি ইব্রাহিম ও সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান। এসময় নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাঁর নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র জমা দিতে আসলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল দেখা দিবে এতে নির্বাচনী আচরণ বিধি লঙ্গন হবে বলে তাঁর পক্ষে মনোনয়নপত্র জমা দেন উপজেলা আওয়ামী লীগ নেতারা।