নোয়াখালী-২ আসনে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়নপত্র জমা

বৃহস্পতিবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদের কাছে মনোনয়নপত্র জমা দেন মোরশেদ আলম।
এসময় সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের দুলাল, সেনবাগ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম মো. কবির, আওয়ামী লীগ নেতা শওকত হোসেন কামালসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

