নির্বাচনের ট্রেন কারো বাধায় থামবে না : কাদের

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমার মনে হয় বহুদিন পর সারাদেশে উৎসব মুখর পরিবেশ দেখা যাচ্ছে। যে নির্বাচনে প্রধান বিরোধীদল নেই, কিন্তু নির্বাচনের যে পরিবেশ, নির্বাচনে মনোনয়ন জমা দেয়া থেকে শুরু করে সরকারিভাবে মনোনয়নপত্র জমা দেয়া, এসব অনুষ্ঠানগুলো ছিল চোখে দেখার মতো।
ওবায়দুল কাদের আরও বলেন, নির্বাচন বলতে আমরা কি বুঝি, নির্বাচন হলো যে, জনগণের অংশগ্রহনে উৎসবমুখর যে নির্বাচন সেটাই সত্যিকারের নির্বাচন জনগণের অংশগ্রহণে নির্বাচন হলো গ্রহণযোগ্য নির্বাচন। কে নির্বাচনে আসলো, বা আসলো না সেটা বড় কথা না।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম প্রমুখ।
এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এক বিফ্রিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এ নির্বাচন নিয়ে যত বিভ্রান্তি ছড়ানো হয়েছে, যত অপবাদ ছাড়ানো হয়েছে… অনেকে ভেবেছিল বিদেশি পর্যবেক্ষকরা সাড়া দেবেন না। কিন্তু ইতোমধ্যে শতাধিক পর্যবেক্ষক সাড়া দিয়েছেন। এ নিয়ে আমরা চিন্তিত নই।’

