সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (২৯ নভেম্বর) নিউইয়র্কে আয়োজিত ব্রিফিংয়ে এ প্রত্যাশা ব্যক্ত করেন সাধারণ অধিবেশনের সভাপতি ড্যানিয়াল ফ্রান্সিস। বিফ্রিংয়ে একজন বাংলাদেশি সাংবাদিক প্রশ্নের জবাবে ড্যানিয়াল ফ্রান্সিস এই কথা বলেন।
তিনি আরো বলেন, ‘আমি আশা করবো বাংলাদেশে গণতান্ত্রিক শাসনের দীর্ঘ ঐতিহ্য রয়েছে; সেই ঐতিহ্যের প্রতি সম্মান জানানোর গুরুত্ব অনুধাবন করতে হবে। এজন্য দেশটির আসন্ন নির্বাচন যেনো অবাধ এবং সুষ্ঠু হয়। নির্বাচনের আয়োজন এমনভাবে করা হয়, যাতে এটি সবার কাছে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হিসেবে স্বীকৃতি পায়। নির্বাচন সুষ্ঠু হলে বাংলাদেশের জনগণের স্বার্থের জন্য সবচেয়ে ভালো হবে।’
তিনি আরো বলেন, ‘আমি মনে করি নির্বাচন সুষ্ঠু হলে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রক্ষা এবং বৃদ্ধির ক্ষেত্রে যে সম্ভাবনা রয়েছে, তা শক্তিশালী হবে।’ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় গণতন্ত্র জরুরি উল্লেখ করে ফ্রান্সিস বলেন, বৃহৎ পরিসরে বলতে গেলে গণতন্ত্র হচ্ছে এমন একটি ভিত্তি, যার উপর স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ধারাবাহিকতা নির্ভর করে। বাংলাদেশের উচিত স্থিতিশীল উন্নয়ন অর্জনের লক্ষ্যমাত্রাকে সমর্থন করা।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি স্মরণ করিয়ে দেন যে, সুদৃঢ় গণতন্ত্রিক ভিত্তির ওপর কেবল স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ধারাবাহিকতা নির্ভর করে। সবশেষে ‘গণতান্ত্রিক নির্বাচনের ভাগ্য সুপ্রসন্ন হোক’।

