বিএনপি জামায়াতের সময় বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশ: জয়

বাস্তব কথা হচ্ছে, অনেকেই এখন দুর্নীতি নিয়ে চিন্তিত, দুর্নীতি নেই আমি সেটা অস্বীকার করব না। তবে বাংলাদেশে যদি সেই রকম দুর্নীতি থাকত, আজকে এত দ্রুত সকল প্রজেক্ট করা সম্ভব হতো না। দলের পক্ষ থেকে আমরাও চাই না বাংলাদেশে দুর্নীতি থাকুক।
বাস্তব কথা, আপনি যদি যুক্তরাষ্ট্রে যান, ইউরোপে যান, নরওয়েতে যান, সেখানে কি দুর্নীতি নেই? অবশ্যই আছে। তবে অনেকটা কম। আমাদের ভবিষ্যতে উদ্যোগ হচ্ছে, আমরা বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী করব। আমাদের যত আইন আছে সেগুলোকে শক্তিশালী করব।’
শুক্রবার (১ নভেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে ‘লাইভ: লেটস টক- তারুন্যের মুখোমুখি সজীব ওয়াজেদ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ১৯৭৫ সালের পর থেকে যারাই ক্ষমতায় এসেছে তারাই ইতিহাস বিকৃত করেছে। বিশেষ করে বিএনপি-জামায়াত। ইউরোপের ১৩টি দেশে আইন আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস বিকৃত করা যাবে না। সেটা করলেই সেই আইনে জেল হবে। আপনি যদি ইউরোপে গিয়ে হলোকাস্ট নিয়ে বিকৃতি করেন, আপনার জেল হবে। এটা তাদের আইন। আমরাও সেই আইন করেছি। একাত্তরের স্বাধীনতার চেতনার ইতিহাস বিকৃত করা হলে সেটার সাজা হচ্ছে জেল।
জয় বলেন, বাংলাদেশের যে পরিমাণ উন্নয়ন আওয়ামী লীগ করেছে, এটা বাংলাদেশের ইতিহাসে হয়নি। আর কেউ কল্পনা করতে পারে না এত অল্প সময় বাংলাদেশে এত এগিয়ে আসবে। এটা একমাত্র আওয়ামী লীগ সরকার করে দেখিয়ে দিয়েছে। তার জন্য তরুণরা আওয়ামী লীগকে ভালোবাসে।
ফরেন পলিসি প্রসঙ্গে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় বলেন, জিয়াউর রহমানের আমলে আমাদের একটা কালো দাগ ছিল। আজকে যারা মানবাধিকারের কথা বলে, তারা এই কথা বলে না যে, জিয়াউর রহমানের আমলে বিএনপি তখন বিচার ছাড়া শত শত মানুষ হত্যা করেছে! জিয়াউর রহমান স্বৈরাচার ছিল, খুনি ছিল। আমরা বিচার করার চেষ্টা করছি। এটা একটা কঠিন ব্যাপার, কারণ-কোনো রেকর্ড নাই, তারা সব মুছে ফেলেছে। তবে বিচার করার চেষ্টা করে যাচ্ছি।

