বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা অপরাধ নয় : কাদের

প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৩, ১০:২৮ অপরাহ্ন আপডেট: ২১ মার্চ ২০২৬, ৫:৩১ পূর্বাহ্ন
বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা অপরাধ নয় : কাদের

এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কোনো দলকে ভাগ করা আওয়ামী লীগের নীতি নয়। দলের ভুল নীতির জন্য, নেতৃত্বে হতাশ হয়ে, বিএনপি নেতারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসছেন। বিএনপির এক দফা গভীর গর্তে পড়ে গেছে। ভুলের চোরাবালি আটকে গেছে বিএনপির আন্দোলন।

শনিবার (২ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন। এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, উপ দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী,আনোয়ার হোসেন, নির্মল চ্যাটাজী প্রমুখ উপস্থিত ছিঠলেন।

এসময় ওবায়দুল কাদের আরো বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে। এখন পর্যন্ত নির্বাচনে যে রকম প্রার্থী দাঁড়িয়েছে, উৎসাহ উদ্দীপনা আছে, তাতে ব্যাপক সংখ্যক ভোটার উপস্থিতির প্রত্যাশা করছে আওয়ামী লীগ। নির্বাচন ঘিরে উৎসাহ উদ্দীপনা দেখে বোঝা যায় ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকানো যাচ্ছে না। অনেক বাধাবিপত্তি সৃষ্টি করে এবং আন্দোলনের নামে সন্ত্রাস করে ও হরতাল দিয়ে বাংলাদেশের মানুষকে নির্বাচন থেকে সরানো সম্ভব নয়। এক কথায় বলা যায়, কিছু কিছু দল নির্বাচন বিরোধী কর্মকাণ্ডের লিপ্ত থাকলেও জনগণ এখন নির্বাচনমুখী- এ কথা নির্দ্বিধায় বলা যেতে পারে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ভোট হবে আগামী ৭ জানুয়ারি। এরি মধ্যে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে প্রার্থীদের মনোনয়নপত্র জমা শেষে যাচাই-বাছাই চলছে। দেশে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ৩২টিই নির্বাচনে অংশ নিয়েছে। ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই হাজার ৭১৩ জন প্রার্থী।