বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

গাজায় ইসরায়েলি বিমান হামলায় প্রখ্যাত ফিলিস্তিনি বিজ্ঞানী নিহত

প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৩, ৪:৩০ অপরাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ৯:০১ অপরাহ্ন
গাজায় ইসরায়েলি বিমান হামলায় প্রখ্যাত ফিলিস্তিনি বিজ্ঞানী নিহত

শনিবার (২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনের উচ্চ শিক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

মন্ত্রণালয়টি জানায়, শনিবার গাজা থেকে ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে আল-ফালুজা শহরে ইসরায়েলের বিমান হামলায় নিহত হন বিশিষ্ট ফিলিস্তিনি বিজ্ঞানী সুফিয়ান তায়েহ ও তার পরিবারের সদস্যরা।

বিজ্ঞানী তায়েহ গাজার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন। একইসাথে ছিলেন পদার্থবিদ্যা এবং ফলিত গণিতের একজন শীর্ষস্থানীয় গবেষক।

গত অক্টোবরের ৭ তারিখ ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায় হামাস। ওই ঘটনায় ১ হাজার ২০০ জন নিহত হয়, ২৪০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। এরপর থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)।