নোয়াখালীতে মামুনুর রশিদ কিরন এবং মেজর মান্নানের মনোনয়ন বাতিল

আজ রোববার দুপুরে যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপির অভিযোগে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান তাঁদের মনোনয়ন বাতিল করেন।
নোয়াখালী- ৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১জন। এরমধ্যে আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশিদ কিরনসহ ৪জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। দুইজনের মনোনয়ন স্থগিত রাখা হয়।
নোয়াখালী ৪ আসনে মোট নয়জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এরমধ্যে মেজর (অব.) আবদুল মান্নানসহ চার জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

