বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৩, ১০:৩৮ অপরাহ্ন আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সোমবার (৪ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত চার্জগঠনের আদেশ দিয়ে আগামী ৪ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন। বিচার শুরু হওয়া অপর আসামিদের মধ্যে রয়েছেন বরকত উল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাইফুল আলম নীরব, ইসহাক সরকার।

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম চার্জগঠনের বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১৭ জানুয়ারি রাতে মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে ৬/৭ জন যাত্রী অগ্নিদগ্ধ হন। পরে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানার সাব-ইন্সপেক্টর পরদিন মামলাটি দায়ের করেন। একই থানার সাব-ইন্সপেক্টর কমল কৃষ্ণ সাহা মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ২৩ আগস্ট ৪৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।