অনুশীলনে চোট পেয়েছেন স্পিনার নাঈম হাসান

দ্বিতীয় টেস্টের আগে মিরপুরে চলছে বাংলাদেশ দলের অনুশীলন। আর সেই অনুশীলনে ডান হাতের আঙুলে চোট পেয়েছেন টাইগার স্পিনার নাঈম হাসান।
মুকিদুল ইসলাম মুগ্ধের বলে বাঁ হাতের আঙুলে আঘাত পান নাঈম। পরে ফিজিও বায়েজীদ ইসলাম তাকে নেট থেকে সরিয়ে নেন।
এ সময় নাঈমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে চোটের অবস্থা কতটা গুরুতর সেটি এখনো বিস্তারিত জানা যায়নি। শেষ পর্যন্ত যদি নাঈম ঢাকা টেস্টে খেলতে না পারেন, তাহলে দলের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে।
আঙুলের চোটে চলমান সিরিজটিতে নেই অধিনায়ক সাকিব আল হাসান। নাঈমও যদি ছিটকে যায় তবে প্রথম টেস্টের নায়ক তাইজুলের সঙ্গে হাত ঘুরানোর জন্য নতুন কাউকে খুঁজতে হবে টাইগারদের।
সিরিজের প্রথম টেস্টে বল হাতে তাইজুলকে দারুণ সঙ্গ দিয়েছেন নাঈম। দুই ইনিংস মিলে ৩ উইকেট নিলেও ভালোই চাপ তৈরি করেছিলেন তিনি।

