বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বিএনপি নেতা খসরু-স্বপন-প্রিন্সের জামিন নামঞ্জুর

প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৩, ৬:৪৯ অপরাহ্ন আপডেট: ২৮ মার্চ ২০২৬, ৭:৪২ অপরাহ্ন
বিএনপি নেতা খসরু-স্বপন-প্রিন্সের জামিন নামঞ্জুর

 এছাড়া পুলিশের পিস্তল ছিনতাইয়ে পল্টন থানার আরেক মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্সেরও জামিন নামঞ্জুর করা হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফয়সাল আতিক বিন কাদের শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করেন। এর আগে তাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিন আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। এর আগে পুলিশ হত্যা মামলায় আমীর খসরু ও স্বপনকে গ্রেপ্তার করে গত ৩ নভেম্বর ৬ দিনের রিমান্ডে নেয়া হয়।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে ওইদিন পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ নিহত হন। তাকে হত্যার পরদিন রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশের উপপরিদর্শক মাসুক মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। এছাড়া ওইদিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের পিস্তল ছিনতাই ও পুলিশের মুক্তিযুদ্ধ যাদুঘর ভাংচুরের অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় মামলা অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়।