দ্বিপাক্ষিক আলোচনার জন্য আমিরাত ও সৌদিতে যাচ্ছেন পুতিন

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এই ঘোষণা দিয়েছে। ক্রেমলিন জানায়, মাত্র ২৪ ঘন্টার মধ্যেই পুতিন দেশ দুটিতে সফর করে পুনরায় মস্কোতে ফিরে আসবেন। খবর তাসের।
মহামারী শুরু হওয়ার পর থেকে পুতিন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাননি। সর্বশেষ দেশ দুটিতে তিনি ২০১৯ সালে সফরে গিয়েছিলেন। তবে পুতিন বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টের পাশাপাশি আরব নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখেছেন।
পেসকভ বলেছেন, ওপেকপ্লাসের অধীনে তেলের উৎপাদন কমানোর বিষয়টিও এজেন্ডায় থাকবে।

