নোয়াখালীতে কর্মকর্তাদের নিয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা

বুধবার সকালে জেলা শহরের গ্রীণ হল কমিউনিটি সেন্টার হলরুমে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবিএম জহুরুল হুদা।
এতে অগ্রণী ব্যাংক পিএলসি কুমিল্লা সার্কেলের মহাপরিচালক সুধীর রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে ও অগ্রণী ব্যাংক পিএলসি'র সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ মঞ্জুরুল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক পিএলসি নোয়াখালীর জেনারেল ম্যানেজার মো. শাহজাহান, জনতা ব্যাংক পিএলসি নোয়াখালীর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো.আপ্তারুজ্জামান মিয়া।
কর্মশালায় সোনালী ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলস, জনতা ব্যাংক পিএলসি, রুপালী ব্যাংক পিএলসি, কৃষি ব্যাংক পিএলসি, পূর্বালী ব্যাংক পিএলসি’সহ নোয়াখালী জেলার সকল ব্যাংকের কর্মকর্তাগন অংশ নেন।

