বই লিখে ওবায়দুল কাদেরেরে বাৎসরিক আয় চার লাখ টাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসন থেকে অংশগ্রহনের জন্য নোয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় তিনি এসব তথ্য উল্লেখ করেন।
হলফনামা থেকে জানা গেছে, ওবায়দুল কাদেরে এমপির মূল পেশা বেসরকারী চাকুরী। এমপি ও মন্ত্রী হিসেবে প্রাপ্ত বেতন-ভাতার পাশাপাশি বই লিখে ও পত্র-পত্রিকায় কলাম লিখেও আয় করেন তিনি। এপার্টমেন্ট ভাড়া বাবদ বাৎসরিক আয় ১৪ লাখ ২৪ হাজার ৯২৪ টাকা। একই খাতে তার স্ত্রীর আয় ৩ লাখ ৯৬ হাজার ৯৬৬ টাকা। ওবায়দুল কাদেরের নিজ নামে ৬ লাখ ৯৭ হাজার ২৮৪ টাকার ও স্ত্রীর নামে ৪ লাখ ৮০ হাজার ৯২২ টাকার সঞ্চয়পত্র রয়েছে।
নিজের ব্যবসা খাতে বাৎসরিক কোন আয় না থাকলেও তার স্ত্রীর ব্যবসা থেকে বাৎসরিক আয় ৮৬ হাজার ৭২৭ টাকা। ওবায়দুল কাদেরের স্ত্রী আইন পেশা থেকে বছরে ২ লাখ ৫৮ হাজার ৯০০ টাকা আয় করেন বলেও হলফনামায় উল্লেখ আছে। ব্যাংকে নিজ নামে ৭৫ লাখ ৬৩ হাজার ৬০৫ টাকা ও স্ত্রীর নামে ৫১ লাখ ৯৭ হাজার ৬৪৯ টাকা জমা আছে ।
পোস্টাল, সেভিংস সার্টিপিকেটসহ বিভিন্ন সঞ্চয়পত্র ও স্থায়ী আমানতে ওবায়দুল কাদেরের বিনিয়োগ রয়েছে ১ কোটি ৪৯ লাখ ৪৬ হাজার ২৯৩ টাকা ও তার স্ত্রীর বিনিয়োগ রয়েছে ৭৩ লাখ ৬২ হাজার ৮১৫ টাকা। নিজ নামে রয়েছে ৭৭ লাখ ৫০ হাজার টাকা দামের একটি গাড়ি, ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার, ৯ লাখ ২০ হাজার টাকার ইলেকট্রনিক্স সামগ্রী ও ৮ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের আসবাবপত্র। ওবায়দুল কাদেরর স্ত্রীর নামে রয়েছে ১ লাখ টাকার স্বর্ণালঙ্কার, ১২ হাজার টাকার টিএন্ডটি ও মোবাইল এবং ১ লাখ টাকার আসবাবপত্র।
এছাড়া উত্তরায় নিজ নামে ৫০ লাখ ৭৯ হাজার ৬০০ টাকা মূল্যের ৫ কাঠা জমি ও স্ত্রীর নামে ১৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১০৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে বলেও হলফনামায় উল্লেখ করা হয়।

