বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বৃষ্টিতে তৃতীয় দিনের খেলা শুরু হতে দেরি

প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৩, ৫:৩৯ অপরাহ্ন আপডেট: ২১ মার্চ ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ন
বৃষ্টিতে তৃতীয় দিনের খেলা শুরু হতে দেরি

গতকাল খেলা না হওয়ায় আজ শুক্রবার (৮ ডিসেম্বর) নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে, অর্থাৎ সকাল ৯টা ১৫ মিনিট থেকে খেলা শুরু হওয়ার কথা ছিল। ৯৮ ওভার খেলা হওয়ার কথা ছিল আজ। কিন্তু বৃষ্টির কারণে খেলা শুরু হতে আজও দেরি হচ্ছে। তবে মাঠের কাভার সরানো হয়েছে। বৃহস্পতিবার সারা দিনে স্টেডিয়ামের কাভার সরানোর সুযোগ হয়নি। খেলোয়াড়েরা মাঠে এলেও বেশির ভাগই সময় পার করেছেন ড্রেসিংরুমে।

এর আগে বুধবার (৬ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মিরপুরের স্পিন স্বর্গে নিউজিল্যান্ডের স্পিনারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ছোট ছোট জুটি গড়ে ১৭২ রানে করে অলআউট হয় নাজমুল হোসেনের দল।

তবে শেষ বিকেলে বল হাতে নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিংয়েও ধস নামান বাংলাদেশ দলের স্পিনাররা। তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজের সামনে তালগোল পাকিয়ে ৫৫ রান তুলে তাই ৫ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করে নিউজিল্যান্ড।