বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সরকারি প্রোটোকল ছাড়া নির্বাচনি এলাকায় প্রধানমন্ত্রী

প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৩, ৫:৫১ অপরাহ্ন আপডেট: ৬ মে ২০২৬, ১:৫৩ অপরাহ্ন
সরকারি প্রোটোকল ছাড়া নির্বাচনি এলাকায় প্রধানমন্ত্রী

শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে সরকারি প্রোটোকল না‌ নিয়ে পতাকাবিহীন ব্যক্তিগত গাড়িতে টুঙ্গিপাড়া থেকে কোটালিপাড়া যান প্রধানমন্ত্রী। এর আগে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বঙ্গবন্ধুকন্যা ঢাকা থেকে গোপালগঞ্জও এসেছেন সরকারি প্রোটোকল ছাড়া।

নিজের নির্বাচনি এলাকা টুঙ্গিপাড়ার পর এবার কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করতে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা। সেখানে তিনি আগামী নির্বাচনকে কেন্দ্র করে দিক-নির্দেশনা দেবেন বলে ধারণা করছেন নেতারা।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোপালগঞ্জের নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে।