শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

প্রাথমিকে প্রশ্ন ফাঁসের অভিযোগে ৩ শিক্ষকসহ আটক ৫৩

প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৩, ৮:৪৩ অপরাহ্ন আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ৩:৪০ অপরাহ্ন
প্রাথমিকে প্রশ্ন ফাঁসের অভিযোগে ৩ শিক্ষকসহ আটক ৫৩

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের ক্রাইম দপ্তরে এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান এসব তথ্য জানান।

পুলিশ কমিশনার জানান, রংপুর মহানগরে ৩জন শিক্ষক, ১১ জন পরীক্ষার্থী ও ৫ জন সিন্ডিকেট সদস্য সহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৮ জন নারী পরীক্ষার্থী রয়েছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) মধ্যরাতে গোয়েন্দা তথ্যে জানা গেছে প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় একটি সিন্ডিকেট হাইটেক টেকনোলজি ব্যবহার করে পরীক্ষা দেয়ার অপচেষ্টা করছে। এ তথ্য পেয়ে পুলিশ অভিযান চালিয়ে রাতে কয়েকজনকে ও সকালে পরীক্ষা চলাকালীন বাকিদের গ্রেপ্তার করে। এদের নিকট থেকে ডিভাইস, মোবাইল ও প্রবেশপত্রসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রশ্নপত্র ফাঁস হয়নি, চেষ্টা চালানো হয়েছিল। সারা দেশব্যাপী একটি সিন্ডিকেট এই অপতৎপরতার সঙ্গে জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে সব তথ্য বেরিয়ে আসবে।

প্রাথমিক শিক্ষার রংপুর বিভাগীয় উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম বলেন, রংপুর বিভাগের লালমনিরহাটে ১৩ জন, দিনাজপুরে ১০ জন, ঠাকুরগাঁয়ে ৬জন, নীলফামারিতে ৩জন ও কুড়িগ্রামে ১জনকে গ্রেপ্তার করা হয়েছে।