বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আবারো প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা পুতিনের

প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৩, ৪:০৪ অপরাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ৪:৫২ অপরাহ্ন
আবারো প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা পুতিনের

২০২২ সালে ইউক্রেইনে রাশিয়ার শুরু করা যুদ্ধে অংশগ্রহণের জন্য আয়োজিত একটি পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে পুতিন এই ঘোষণা দেন। খবর বিবিসির।

পুতিন নির্বাচনে দাঁড়ালে পঞ্চম মেয়াদে তার আবার নির্বাচিত হওয়া একরকম অনিবার্য। কারণ,তার কোনও প্রতিদ্বন্দ্বী নেই বললেই চলে। আর রুশ গণমাধ্যমও পুরোপুরি তার নিয়ন্ত্রণে।

২০২০ সালে রাশিয়ার সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের মেয়াদ চার থেকে ছয়বছর পর্যন্ত বাড়ানো হয়। এর ফলে আগের মেয়াদ বাতিল করে পুতিন স্পষ্টতই আগামী বছর আবার নির্বাচনে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে শুক্রবার পুতিন বলেন, বিভিন্ন সময়ে আমার বিভিন্ন চিন্তা-ভাবনা ছিল, সে বিষয়টি আমি লুকাব না। কিন্তু এখন একটি সিদ্ধান্ত নেওয়ার সময়। আমি প্রেসিডেন্ট পদের জন্য লড়ব।

রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ বৃহস্পতিবার ভোটাভুটির মাধ্যমে নির্বাচনের তারিখ নির্ধারণ করার পরদিনই পুতিন এই ঘোষণা দিলেন। তারিখ নির্ধারণের সিদ্ধান্তটি ফেডারেশন কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ১৬২ ভোটে পাস হয়েছে।