শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নিজাম হাজারীর স্ত্রীর সোনার ভরি ১০০০ টাকা

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১১:১০ অপরাহ্ন আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ৯:১৪ পূর্বাহ্ন
নিজাম হাজারীর স্ত্রীর সোনার ভরি ১০০০ টাকা

ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেয়া হলফনামায় এ তথ্য উল্লেখ করেছেন নিজাম উদ্দিন হাজারী। এসবের পাশাপাশি অস্থাবর সম্পত্তির মধ্যে নিজ নামে ১০ কোটি টাকা ও স্ত্রীর নামে ১৯ কোটি টাকা রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

সূত্রে আরো জানা গেছে, নিজ নামে ৯ কোটি ৪৮ লাখ ৭০ হাজার টাকা মূল্যের কৃষিজমি ও ৩০ কোটি ৩৭ লাখ টাকা মূল্যের অকৃষি জমি রয়েছে নিজাম হাজারীর। স্ত্রীর নামে বাৎসরিক আয় দুই কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকা।ফেনী-২ আসনে (সদর) ১০ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

এরমধ্যে আট জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নিজাম উদ্দিন হাজারী, জাতীয় পার্টির খন্দকার নজরুল ইসলাম, তৃণমূল বিএনপির আমজাদ হোসেন সবুজ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের নুরুল ইসলাম ভূঁইয়া, ইসলামী ফ্রন্টের মাওলানা নুরুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ হোসেন ও খেলাফত আন্দোলনের আবুল হোসেন ও জাকের পার্টির নজরুল ইসলাম।