বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

যুক্তরাষ্ট্রে মদ কোম্পানির অ্যাম্বাসেডর হলেন মেসি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ৬:০৭ অপরাহ্ন আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ৭:১৯ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রে মদ কোম্পানির অ্যাম্বাসেডর হলেন মেসি

তবে কোম্পানিটির সঙ্গে মেসির সম্পর্ক নতুন কিছু নয়, আগে থেকেই তাদের সঙ্গে চুক্তি ছিল এই ফুটবল তারকার। খবর স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার।

২০২০ সালের সেপ্টেম্বর থেকেই মেসি বিখ্যাত একটি মদ কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন। এবার সেটির অ্যাম্বাসেডর হয়ে অফিসিয়াল প্রতিনিধি হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এর আগে মেসি বার্সেলোনায় থাকাকালীন ১৬০ জন গোলরক্ষককে (যারা প্রতিপক্ষ হিসেবে মেসির গোল হজম করেছেন) ৬৪৪ বোতল মদ পাঠিয়েছিল কোম্পানিটি। তাতে খবরের শিরোনাম হয়েছিলেন আর্জেন্টাইন তারকা।

গত ১১ ডিসেম্বর কোম্পানির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, ২০২৪ সালের কোপা আমেরিকায় তারা অফিসিয়াল বিয়ার স্পনসর হবে। সামাজিক মাধ্যমে ওই মদ কোম্পানি জানিয়েছে, ‘আমরা ঘোষণা করতে পেরে উচ্ছ্বসিত যে, লিও মেসি আনুষ্ঠানিকভাবে ২০২৪ সাল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন! আমাদের অফিসিয়াল ক্রীড়াবিদ হিসেবে তিনি মাঠে নামবেন , সেটি দেখার জন্য আমরা আর অপেক্ষা করতে পারছি না!’