বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বাংলাদেশ টস জিতে ফিল্ডিংয়ে

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ৬:২৭ অপরাহ্ন আপডেট: ২৩ মে ২০২৬, ৭:৪০ পূর্বাহ্ন
বাংলাদেশ টস জিতে ফিল্ডিংয়ে

আজ (বুধবার) ‘বি’ গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত করার লক্ষ্যে নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে মাহফুজুর রহমানরা।

আসরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের যুবারা ৬১ রানে হারায় সংযুক্ত আরব আমিরাতকে। এরপর দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে ২৩২ বল হাতে রেখেই ৯ উইকেটের জয় পায় যুব টাইগাররা। ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ।

এবারের আসরে শ্রীলঙ্কার শুরুটাও ছিল জয় দিয়ে। জাপানের বিপক্ষে তাদের জয় ছিল ৭ উইকেটে, ২২৬ বল বাকি থাকতে। পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২ উইকেটে হেরে যায় লঙ্কানরা। আজকের ম্যাচটি তাই তাদের জন্য বাঁচা-মরার বললে ভুল হবে না।