মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রকির সাম্রাজ্যে আসতে চলেছেন হৃতিক!

প্রকাশ: ২৯ মে ২০২২, ৩:০৪ পূর্বাহ্ন আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, ৬:১৬ অপরাহ্ন
রকির সাম্রাজ্যে আসতে চলেছেন হৃতিক!

সেই অপেক্ষার অবসান হয় গত ১৪ এপ্রিল। বিশ্বব্যাপী ১০ হাজারের বেশি সিনেমা হলে মুক্তি পায় ‘কেজিএফ ২’। এরপরের গল্পটা কম-বেশি সবারই জানা। বক্স অফিসে ১২০০ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে সিনেমাটি। ফলে ভারতের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় এর অবস্থান তৃতীয়।

বলাই বাহুল্য, ‘কেজিএফ’-এর পরবর্তী সিনেমার জন্য দর্শকের আকাঙ্ক্ষা আরও বেশি। রকি ভাইয়ের সাম্রাজ্য কি ধুলিস্যাৎ হয়ে গেলো? রকি ভাই কি আবার ফিরে আসবে? এসব কৌতুহল মেটানোর জন্য ‘কেজিএফ ৩’-এর বিকল্প নেই।


কিছুদিন আগেই সিনেমাটির প্রযোজক বিজয় কিরাগান্দুর জানান, তারা ‘কেজিএফ ৩’ নিয়ে কাজ করছেন। আগামী বছরের প্রথম দিকেই শুরু হবে শুটিং। শোনা যাচ্ছিল, এই সিনেমায় রকি ভাই তথা যশের সঙ্গে দেখা যেতে পারে সুপারস্টার প্রভাস ও জুনিয়র এনটিআরকে।


এবার শোনা যাচ্ছে, ‘কেজিএফ ৩’তে থাকতে পারেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন। ভারতের একাধিক গণমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে, দর্শককে বিশেষ চমক দিতেই হৃতিকের কথা ভাবছেন নির্মাতা-প্রযোজকরা।


‘কেজিএফ’-এর দুটি সিনেমাই পরিচালনা করেছেন প্রশান্ত নীল। তৃতীয় সিনেমাটিও আসবে তার নির্দেশনায়। তবে তিনি বর্তমানে ‘সালার’ নামের আরেকটি সিনেমা বানানোর কাজে ব্যস্ত আছে। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন প্রভাস। গুঞ্জন রয়েছে, ‘কেজিএফ’-এর সঙ্গে ‘সালার’ সিনেমার যোগসূত্র থাকতে পারে।

প্রসঙ্গত, ‘কেজিএফ ২’ সিনেমায় যশের সঙ্গে আরও অভিনয় করেছেন শ্রীনিধি শেঠি, সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে হোমবেল ফিল্মস।