শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীর সেনবাগে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ১২:১৬ পূর্বাহ্ন আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ৮:৪৭ পূর্বাহ্ন
নোয়াখালীর সেনবাগে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

তিনি আজ ১৩ই ডিসেম্বর দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত ভাবে এই অভিযোগ করেন। 

অভিযোগে এমপি মোরশেদ আলম বলেন,  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া প্রতীক বরাদ্দের পূর্বেই প্রকাশ্যে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গিয়ে ভোট প্রার্থনা করছেন। তাছাড়া বর্তমান উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তিনি নিজেই উপজেলা প্রশাসনের সরকারী গাড়ি ব্যবহার করে সরাসরি বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করছেন যা নির্বাচনী আচরনবিধি অনুযায়ী অবাধ ও নিরপেক্ষ নির্বাচনকে বাধাগ্রস্থ করছে।

তিনি আরো অভিযোগ করে বলেন,   স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জনাব আতাউর রহমান ভূঁইয়া তার পৌরসভাস্থ নিজ বাড়িতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীদের অর্থের প্রলোভন দেখিয়ে জনসমাগম করছেন।

এসময় এমপি মোরশেদ আলম নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান।

অভিযোগ নাকচ করে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, নির্বাচনে প্রতীক বরাদ্দের পূর্বে আমি কোথাও বের হই নি। আমার বিরুদ্ধে মিথ্যা রটানো হচ্ছে। আর কেউ সরকারী গাড়ী ব্যবহার করলে সেটা তার ব্যাপার, এই ব্যাপারে আমি জানি না।