বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে : কাদের

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ৯:২৪ অপরাহ্ন আপডেট: ৮ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে : কাদের

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তি এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সেই অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। ’৭১ সালে এক অপশক্তি বাঙালিদের হত্যা করেছিল। তারা এখনও দেশে ছড়িয়ে-ছিটিয়ে আছে। এরা স্বাধীনতার শত্রু, দেশের শত্রু। বিজয়কে সংহত করার পথে প্রধান বাধা।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের নেতৃত্বে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি হুমকি দিয়ে যাচ্ছে। দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেয়ার চক্রান্ত করছে তারা। তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। ৭১’র চেতনা আর আত্মশক্তিতে বলীয়ান একটি জাতি কখনও পরাজিত হতে পারে না।

এর আগে সকাল ৭টা ১ মিনিটে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।