বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

গণতান্ত্রিক অগ্রযাত্রা থমকে দিতে চায় বিএনপি-জামায়াত: কাদের

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ৪:২৯ অপরাহ্ন আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
গণতান্ত্রিক অগ্রযাত্রা থমকে দিতে চায় বিএনপি-জামায়াত: কাদের

শনিবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা জানায় দলটির নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, আজকের দিনে আমাদের অঙ্গীকার করতে হবে, দেশের অগ্রযাত্রাকে রুখে দিতে যারা চেষ্টা করছে যেকোনো মূল্যেই তাদের প্রতিরোধ করা হবে।

কাদের বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা এগিয়ে যাচ্ছে। এখন আমরা ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছি। আগামী দিনে এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

তবে বিএনপি ও জামায়াত বাংলাদেশকে পেছনে ফিরিয়ে নিতে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থমকে দিতে চায় বলে অভিযোগ করেন তিনি।