বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

দুই ঘন্টার বৈঠকেও সমাঝোতায় আসতে পারেনি আ.লীগ- জাপা

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ৪:৪০ অপরাহ্ন আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ৮:০০ অপরাহ্ন
দুই ঘন্টার বৈঠকেও সমাঝোতায় আসতে পারেনি আ.লীগ- জাপা

শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আওয়ামী লীগ থেকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, বাহাউদ্দীন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আযম এবং জাতীয় পার্টির পক্ষে অংশ নেন মহাসচিব মুজিবুল হক চুন্নু ও সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।

আওয়ামী লীগের পক্ষ থেকে উভয়পক্ষের সমাঝোতা হয়েছে বলা হলেও জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ জানান, এখনো কোনো সমাঝোতা হয়নি। আজ শনিবার আবারো তারা বৈঠকে মিলিত হবেন বলে জানান তিনি।