দ্য নিউ নেশনের সম্পাদক এ এম মুফাজ্জল আর নেই

শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উত্তরায় নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

