শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালী-৪ : স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করায় আ’লীগ নেতার বাড়িতে ককটেল হামলা

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ৫:৫৭ অপরাহ্ন আপডেট: ৫ মে ২০২৬, ১২:০২ অপরাহ্ন
নোয়াখালী-৪ : স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করায় আ’লীগ নেতার বাড়িতে ককটেল হামলা

শুক্রবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের মধ্যম চরউরিয়া গ্রামে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছেরের বাড়িতে এই ঘটনা ঘটে।

আতাউর রহমান নাছের নোয়াখালী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের নির্বাচনী সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন।

আতাউর রহমান নাছের অভিযোগ করে বলেন, শুক্রবার বিকাল থেকে আমরা নোয়াখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছি। ওই পথসভা ও গণসংযোগে ট্রাক প্রতীকের পক্ষে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহন লক্ষ্য করা গেছে। রাত ১১টার দিকে ৪-৫টি মোটরসাইকেল যোগে কয়েকজন লোক মাথায় হেমলেট পড়ে ৫-৬টি ককটেলের বিস্ফোরণ ঘটান। এসময় আতঙ্কে বাড়ি ও আশপাশের লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করে।

ট্রাক প্রতীকের পক্ষে মানুষের গণজোয়ার দেখে ভোটারদেরকে আতংকিত করার জন্য নৌকার প্রার্থী একরামুল করিম চৌধুরী তাঁর লোকজন দিয়ে এই ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করে নাছের। বিষয়টি তিনি প্রশাসনসহ দলের হাইকমান্ডকে জানিয়েছেন এবং মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

নোয়াখালী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, ট্রাক মার্কার জোয়ার দেখে ন্যাক্কারজনক হামলার পথ বেচে নিয়েছে প্রতিপক্ষরা। এরআগে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় নেতা আবদুল মালেক উকিলের ছোট ছেলে বাহার উদ্দিন খেলনের বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ এবং দাদপুরে নেতাকর্মীদের প্রকাশ্যে ঠ্যাং ভাঙার হুমকি দেয় একরামুল করিচৌধুরীর লোকজন। আমরা এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছি।