বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আওয়ামী লীগের ক্ষমতা হারানোর ঝুঁকি নেই : কাদের

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ৯:৩৮ অপরাহ্ন আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ১:১০ পূর্বাহ্ন
আওয়ামী লীগের ক্ষমতা হারানোর ঝুঁকি নেই : কাদের

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে রংপুর-৩ (সিটি করপোরেশন-সদর) আসনে নির্বাচনী কর্মীসভায় তিনি এসব কথা বলেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর এবারই প্রথম রংপুরে আসেন জাপা চেয়ারম্যান। এর আগে গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন। পরে তিনি মা-বাবার কবর জিয়ারত ও মাওলানা কেরামত (রহ.)-এর মাজার জিয়ারত করেন। সেখানে তিনি দুই রাকাআত নফল নামাজ আদায় করেন।

জিএম কাদের বলেন, জাতীয় পার্টি মহাজোটে নেই এবং আসন ভাগাভাগিও করেনি। অনেকে তাদের ভুল বুঝছে, সেটা না বুঝতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি অনেক আসনে বিজয়ী হবে। নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা আছে। তাই নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে হলে আমরা অনেক আসন পাবো।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘আপনারা জানেন, একটি বড় দল (বিএনপি) নির্বাচনে আসেনি। তারা একদফা আন্দোলন করছে। দেশে আন্দোলন চলছে, যদিও যানবাহন চলছে, মানুষের স্বাভাবিক জীবনযাপন চলছে, তথাপিও মানুষের মাঝে উৎকণ্ঠা রয়েছে। সবমিলিয়ে বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে।’

জি এম কাদের বলেন, ‘৯১ সালের নির্বাচনে আসার কথা নিয়ে বলা হয়, সেই নির্বাচনে আমি নাকি আসি নাই, দেরি করছি—পরবর্তীকালে থাকব না। ওটার জন্য উদাহরণ হিসেবে বলতে চাই, রংপুরের মানুষ লাঙ্গল প্রিয় মানুষ। আমাদের কতটা ভালোবাসে সেটা আমি চির জীবন; আমার পিঠের চামড়া দিয়ে হলেও কোনো দিনও এই ঋণ শোধ করা সম্ভব নয়। আমাদের পরিবারের পক্ষে সম্ভব নয়।’

তিনি বলেন, ‘এরশাদ সাহেব জেলে ৯১ সালে, উনাকে নির্বাচন করতে দেয়া হবে না। রংপুরবাসী রুখে দাঁড়াল; অন্যায়। মানুষ বাধ্য করল ন্যায় বিচার দেওয়ার জন্য। উনি নির্বাচনে এলেন, এক দিনও এখানে আসতে পারেননি। উনার ক্যাম্পেইন করা সম্ভব হয়নি, উনার জন্য কোনো লোককে আমরা কিছু বলতে পারিনি যে, উনাকে ভোট দেওয়ার ব্যবস্থা করেন। রংপুরের মানুষ নিজে খুঁজে গিয়ে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে উনাকে বিপুল ভোটে পাস করিয়ে দিয়েছে। ৯১ সালে চরমভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। ৯৬ সালের বাধা-বিপত্তির বাইরে আমরা ছিলাম না।

জি এম কাদের বলেন, ‘২০০১ সালে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে এরশাদ সাহেবকে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছিল। তখন আমি এখানে নির্বাচন করেছিলাম। একইসঙ্গে লালমনিরহাটে নির্বাচন করেছিলাম। রংপুরে নির্বাচনী প্রচারণায় সময় দিয়েছিলাম মাত্র তিন দিন কিন্তু আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছিলেন। আমি লালমনিরহাটে পরাজিত হয়েছিলাম। রংপুরের মানুষের কাছে আমার ঋণ শোধ করার কোনো উপায় নেই। এটা আপনারা মনে রাখবেন, আমার জীবন দিয়ে হলেও আপনাদের পাশে থাকব, ইনশাল্লাহ।

কর্মীসভায় বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, মহানগরের সাধারণ সম্পাদক এসএম ইয়াসির। উপস্থিত ছিলেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা আলাউদ্দিন মিয়া, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় নির্বাহী সদস্য লোকমান হোসেনসহ অন্যান্য নেতারা।