শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মেঘনায় ধরা পড়লো ১২ শাপলা পাতা মাছ, বিক্রি হলো১ লাখ ৮ হাজার টাকায়

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ৪:১৬ পূর্বাহ্ন আপডেট: ১৮ মে ২০২৬, ৫:০৯ অপরাহ্ন
মেঘনায় ধরা পড়লো ১২ শাপলা পাতা মাছ, বিক্রি হলো১ লাখ ৮ হাজার টাকায়

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টার দিকে জেলেরা মাছ গুলো উপজেলার চেয়ারম্যান ঘাটে আনে। তখন মাছ গুলো দেখতে উৎসুক লোকজন ঘাটে ভিড় জমিয়েছে।

সাদিয়া ফিশ এজেন্সির পরিচালক মো.বাবু বলেন, আজ থেকে ৩-৪ দিন আগে জাহাজমারার মনির মাঝির জালে মাছ গুলো ধরা পড়ে। আজ সকালে মনির মাঝি ১লাখ ৮হাজার টাকায় মাছ গুলো বিক্রি করেন আমাদের দোকানে।  

হাতিয়া উপজেলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ইসমাইল বলেন, গভীর সাগরে মনির মাঝির ইলিশের জালে ১২টি শাপলা পাতা মাছ ধরা পড়ে। স্থানীয়ভাবে এটিকে হাউস মাছ বলা হয়। এর পর সোমবার সকালে তারা চেয়ারম্যান ঘাটে ফিরে আসেন। এর মধ্যে একটি শাপলা পাতা মাছ ছিল ৫৯ কেজি এবং আরেকটি ছিল ৪৮ ওজনের। এ দুটি মাছ মণ ১৬ হাজার টাকায় বিক্রি করা হয়। বাকী মাছ গুলো গড়ে ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়।