নোয়াখালী-২: সুষ্ঠু নির্বাচনের দাবিতে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

বুধবার সকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক এ অভিযোগ করেন।
স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, ঘটনার সঙ্গে কোন প্রকার সম্পৃক্ততা না থাকার পরও হয়রানির উদ্দেশ্যে তার ছোট ভাই প্রকৌশলী আনিসুল রহমান, কাঁচি প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সেনবাগ পৌরসভার সাবেক মেয়র আবু জাফর টিপু ও সেনবাগ উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাজেদুল হক তানভীর সহ তার ১১ জন কর্মী সমর্থককে আসামি করা হয়েছে।
কাঁচির কর্মী সমর্থকদের নির্বাচন থেকে দূরে রাখার উদ্দেশ্যে এবং ভোটারদের মাঝে ভয়ভীতি প্রদর্শণের উদ্দেশ্যে নৌকার প্রার্থী পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়ে প্রতিপক্ষকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী মানিক।
সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনী অনুসন্ধান কমিটির মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত করার দাবি জানান।

