শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

চকরিয়ায় বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৪

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ৪:১২ অপরাহ্ন আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
চকরিয়ায় বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৪

বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই লেগুনার যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

জানা যায়, গাজীপুর থেকে ছেড়ে আসা পিকনিকের বাসটি কক্সবাজারের দিকে আসছিল। অপরদিকে লেগুনাটি চট্টগ্রামের দিকে যাওয়ার পথে পিকনিকের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এ ঘটনায় আরো ৭-৮ জন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র।