শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালী- ২ আসনে নৌকার প্রার্থীকে হত্যা চেষ্টার অভিযোগ

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ৮:০৮ অপরাহ্ন আপডেট: ৪ মে ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
নোয়াখালী- ২ আসনে নৌকার প্রার্থীকে হত্যা চেষ্টার অভিযোগ

বৃহস্পতিবার সকালে মোরশেদ আলম কমপ্লেক্সের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।
 
সংবাদ সম্মেলনে মোরশেদ আলম জানান, আমার নির্বাচনী এলাকা কাদরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড চাঁদপুর খলিফা তোলা এলাকায় একটি নৌকার নির্বাচনী অফিস করা হয়। এ অফিস থেকে নৌকার পক্ষে প্রচার-প্রচারণা করা হয়। বৃহস্পতিবার ভোরে স্থানীয় লোকজন অফিসটিতে আগুন জ্বলতে দেখে নৌকার প্রার্থীর লোকজনকে খবর দেয়। আগুনে অফিসের কিছু প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে। তবে কে-বা কারা এ আগুন দিয়েছে তা কেউ বলতে পারেনি।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভুইয়া মানিক বিএনপি, জামাতের লোকজনদেরকে নিয়ে নানাভাবে নির্বাচন বানছাল করার চেষ্টা করছে।  এরআগে বিভিন্ন মাধ্যম থেকে আমাকে হত্যার হুমকি দেয়। একই সাথে গত ২৫ ডিসেম্বর সেনবাগের কেশারপাড় এলাকায় এক নির্বাচনী সভায় আমার উপরে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়। ওই সময় উপস্থিত নেতাকর্মী থাকার কারণে ওই মুহূর্তে আমি বেঁচে যাই।

এ অবস্থায় আমি গণমাধ্যমের মাধ্যমে প্রশাসনের কাছে সুস্থ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদেরকে আইনের আওতায় এনে একটি সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন করার সুযোগ চাই।